২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও চুয়াডাঙ্গা থেকে তিন ডাকাত গ্রেপ্তার

ডাকাত সন্দেহে যশোর ও চুয়াডাঙ্গা থেকে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে মাগুরা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

মাগুরা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে যশোর ও চুয়াডাঙ্গা থেকে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে মাগুরা পুলিশ। এরা হলেন- যশোর শহরের সেলিম শেখ (৩৭), ফজর আলী (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগরের তাজ উদ্দিন (৩৭)। শুক্রবার সকালে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তার সেলিম শেখ সাংবাদিকদের জানান, গত ৮ জুলাই মাগুরা শহরের মোল্লাপাড়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাওলার বাড়ি এবং পারলা এলাকার বাসিন্দা পৌর আওয়ামী লীগ নেতা আমীর খানের বাড়িতে তারা ডাকাতি করেছেন। সেলিম আরো জানান, গ্রেপ্তার এই তিনজনসহ তারা ৯ জন ওইদিন ওই দুই বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দু'লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করেন। মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) সুভাষ কুমার দাম জানান, মাগুরা পুলিশের দু'টি পৃথক দল যশোর শহর থেকে ডাকাত দলের সদস্য সেলিম ও ফজর আলীকে এবং চুয়াডাঙ্গা থেকে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৪ ঘ.