২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখলায় ট্রলারডুবি, ৩ লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহেশখলা নদীতে ট্রলার ডুবে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

নেত্রকোনা ও সুনামগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহেশখলা নদীতে ট্রলার ডুবে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৫ জন। কলমাকান্দা থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের মহেশখলা বাজার থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে ছোট আকারের ট্রলারটি বারহাট্টা উপজেলার দশধারবাজারে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে চৈতা এলাকায় ডুবে যায়। কিছু যাত্রী সাঁতারে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ১৫ জন যাত্রী। স্থানীয় লোকজন ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, সাজেদা বেগম (৩৫), হাসিনা বেগম (৮) ও সীমা রানী পাল (২৪)। তাদের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরের কার্তিকপুর গ্রামে। খবর পেয়ে নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদ, ফায়ার সার্ভিস, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল্লাহ ও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন। নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোমেন মোর্শেদ জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২১৪১ ঘ.