২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

মেহেরপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহিদুজ্জামান হোসেন (১৯) উপজেলার হিজুলবাড়িয়া গ্রামের বাবলু হোসেনের ছেলে। সে গাংনী সন্ধানী স্কুল এ্যান্ড কলেজের একদশ শ্রেণীর ছাত্র। গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক জানান, সকাল ৮টার দিকে সহিদুজ্জামান মটর সাইকেলে করে মেহেরপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য আনসার আলী অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর জনতা ট্রাক ও চালককে আটক করে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু পুলিশ অর্থের বিনিময়ে ট্রাক ও চালককে ছেড়ে দেয়। এই ব্যাপারে ওসি বিমল কৃষ্ণ জানান, ট্রাকটি কাঁচা মালামাল ভর্তি হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ কেএমএস/১৪১৬ ঘ.