২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিবসহ ছয় কর্মকর্তা পদে রদবদল

প্রশাসনের একজন উপসচিবসহ ছয় কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে চারজনকে নতুন পদায়ন এবং একজনকে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন উপসচিবসহ ছয় কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে চারজনকে নতুন পদায়ন এবং একজনকে প্রেষণে নিয়োগ করা হয়েছে। মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেহসান ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়া একই মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব কেএম আবদুল জলিলকে বাণিজ্য মন্ত্রণালয়, জাহিদ হোসেনকে অর্থ বিভাগ এবং দুলাল চন্দ্র সূত্রধর ও আব্দুল জলিলকে রেলপথ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯১৪ ঘ.