২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকের সভায় স্মৃতিকথা, কান্না

পাঁচ দিন আগেও যাদের ক্লাসরুমে পড়িয়েছি তারা আজ নেই। গত রোববারও অষ্টম শ্রেণীর ধ্র"ব নাথকে ব্ল্যাক বোর্ডে এনে পড়া লিখিয়েছি। তারা সবাই আমার সন্তান। এভাবে তারা চলে যাবে তা কখনোই ভাবিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিন আগেও যাদের ক্লাসরুমে পড়িয়েছি তারা আজ নেই। গত রোববারও অষ্টম শ্রেণীর ধ্র"ব নাথকে ব্ল্যাক বোর্ডে এনে পড়া লিখিয়েছি। তারা সবাই আমার সন্তান। এভাবে তারা চলে যাবে তা কখনোই ভাবিনি। বলছিলেন আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক রবিউল হোসেন নিজামী। পেছনে শোকার্ত শিক্ষার্থীদের চোখেও জল। মিরসরাই দুর্ঘটনায় বৃহস্পতিবার তৃতীয় দিনের শোকসভায় ঘুরেফেরে এসেছে সেই প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মৃতিকথা। গত সোমবারের ওই দুর্ঘটনায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ২৮ জন নিহত হয়েছে। ওইদিন দুপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে শিক্ষার্থাদের বহনকারী ট্রাক ডোবায় পড়ে গেলে ৩৭ স্কুল ছাত্রসহ মোট ৩৯ জন নিহত হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এ ঘটনায় মিরসরাইয়ে তিনদিনের শোক ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক, নিহত ছাত্রদের স্বজন, শিক্ষক ও এলাকাবাসী। শোকসভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শোকসভায় অষ্টম শ্রেণীর ছাত্রী নূরজাহান সেতু বলেন, শুধু চালকের অসতর্কতার কারণে এত বড় দুর্ঘটনা। এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মাইক্রোফোন হাতে কথা বলার প্রস্তুতি নিয়েও কেউ কেউ বলতেই পারছিলো না। কথা থেমে যাচ্ছিলো কান্নায় আর দীর্ঘশ্বাসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, একটি এলাকার মেধাবি প্রজন্মের বিরাট এক অংশ হারিয়ে গেল। এ ক্ষতি কীভাবে পূরণ হবে? এরা তো আমার সন্তানতুল্য। ছেলের মৃত্যুতে নিজেকে কী বলে সমবেদনা দিবো, বলেন? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/১৫১৮ ঘ.