ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সেখানে যাবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে সোমবার একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে ৪৩ শিক্ষার্থীসহ ৪৪ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা।
মর্মান্তিক এ দুর্ঘটনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার শোক পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৪ ঘ.
bdnews24