২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

গাজীপুরের টঙ্গীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

গাজীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে। বুধবার সকালে দত্তপাড়া এলাকার সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তিনটি ককটেল ছুঁড়ে মারে। এরমধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয়। যুবকরা অবিস্ফোরিত ককটেল নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসআই জানান, পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করে। এরা হলেন- মাসুদ (২৫), কালু (২৪), আসিফ (২০) ও মোক্তার হোসেন (২৭)। আটকদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন জানান, স্কুলে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৫ ঘ.