বগুড়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে ছয় বছর স্থগিত থাকার পর বগুড়ার কাহালু উপজেলায় এক ট্রাক গুলি ও বিস্ফোরক উদ্ধার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
বুধবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক কাজী শাহীনা নিগার সাক্ষ্য গ্রহণ করেন।
এরপর আগামী ২৩ অগাস্ট মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
বগুড়া জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিউকিউটর (পিপি) হেলালুর রহমান জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তৎকালীন দুপচাঁচিয়া থানার ওসি এএফএম জাবিদ হাসান, মোজাম মণ্ডল ও আলতাফ হোসেনকে সমন দেওয়া হয়েছিল।
কিন্তু উপস্থিত ছিলেন শুধু প্রত্যক্ষদর্শী মোজাম মণ্ডল। বাকি দু'জন হাজির হননি। তাদের পরবর্তী তারিখে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া মামলায় গ্রেপ্তার আসামি ট্রাক চালক আলতু মিয়া, জামিনে থাকা আনোয়ারা বেগম বীথি আদালতে হাজির ছিলেন।
একইদিন আলতু মিয়ার জামিন প্রার্থনা করা হলে আগামী ২৮ জুলাই সে ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়।
মামলার নথি থেকে জানা য়ায়, ২০০৩ সালের ২৭ জুন কাহালুর জোগাড়পাড়া গ্রামে চায়নিজ রাইফেলের ৯৯ হাজার ৯৬৯ রাউন্ড গুলি এবং ১৭৪ কেজি বিস্ফোরকসহ একটি ট্রাক আটক করে এলাকার লোকজন। পরে স্থানীয়রা ট্রাকের মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষক লীগ নেতা স্থানীয় আফলাতুর রহমান পিন্টুুর বাড়ি, এলাকার বিভিন্ন বাড়ি ও পুকুর থেকে গুলি ও বিস্ফোরক উদ্ধার করে।
এ ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা করা হয়। এর মধ্যে দুটি করেন কাহালু থানার তৎকালীন ওসি অহিদুল ইসলাম এবং বাকি দুটি করেন দুপচাঁচিয়া থানার তৎকালীন ওসি জাবিদ হাসান।
পরে মামলাগুলোর তদন্ত করে ওই বছর ১১ সেপ্টেম্বর চারটি অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চার অভিযোগপত্রে আসামি করা হয় মোট ছয়জনকে।
এরা হলেন- কাহালু বীরকেদার ইউনিয়ন কৃষকলীগের তৎকালীন আহবায়ক আফলাতুর রহমান পিন্টু, তার স্ত্রী আনোয়ারা খাতুন বীথি, ট্রাকের মালিক হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি ফরেস্ট বস্তির আশীষ দেব বর্মা, বগুড়া শহরের ঠনঠনিয়া তেতুঁলতলার বাসিন্দা আতিকুর রহমান দুলু, মালতীনগরের হারুন-উর-রশীদ জালাল এবং ট্রাক চালক হবিগঞ্জের বাহুবল উলিপুরের আলতু মিয়া।
পিপি হেলালুর রহমান জানান, আসামি আতিকুর রহমান দুলুর আবেদনে ২০০৫ সালের ২৭ ফেব্র"য়ারি হাইকোর্ট চারটি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
কিন্তু স
bdnews24