২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য নিউইয়র্কে জয়নুল আবদিন

উন্নত চিকিৎসার জন্য বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে নিউইয়র্কে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে নিউইয়র্কে নেওয়া হয়েছে। বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার মেয়ে তামান্না ফারুক। তিনি বলেন, "বাবাকে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক নিয়ে যাওয়া হয়েছে।" ফারকের সঙ্গে তার স্ত্রী কানিজ ফাতেমা ও ভায়েরার ছেলে আসাদুজ্জামান রয়েছেন। তামান্না তার বাবার আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ইউনাইটেড হাসপাতাল থেকে বুধবার সন্ধ্য্য সাড়ে ৭টায় অ্যাম্বুলেন্সে করে বিরোধীদলীয় প্রধান হুইপকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানবন্দরে ফারুককে বিদায় জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লুৎফর রহমান, হারুন অর রশিদ, সামুদ্দিন দিদার প্রমুখ। গত ৬ জুলাই বিএনপির ডাকা হরতালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ও হাঁটুতে ১৮টি সেলাই দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৪ ঘ.