ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ নিয়ে জটিলতার অবসান বুধবারই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সিদ্ধান্তে বুধবার সকালে বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন।
শিক্ষকরা সাংবাদিকদের জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তেই এ পরিবর্তন হয়েছে। তবে এ সিদ্ধান্ত পর্ষদের নয় বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায়।
নাহিদ বলেন, "অধ্যক্ষ অপসারণের বিষয়ে মন্ত্রণালয়কে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে আমরা কিছুই জানি না। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্যদের সভাপতি স্থানীয় সংসদ সদস্য (রাশেদ খান মেনন)। তিনি দেশে নেই। যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও অধ্যক্ষ অপসারণের বিষয়ে কিছু জানেন না। এখানে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা বোঝা যাচ্ছে।"
"সকালে আমি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ (মাধ্যমিক) সংশি
bdnews24