চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১২ ছাত্রের মধ্যে ১১ জনই শঙ্কামুক্ত। এরই মধ্যে একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আহত ১২ জনের মধ্যে ১১ জনই শঙ্কামুক্ত। কেবল একজন ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
সোমবার চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় ৪৩ শিক্ষার্থীসহ ৪৪ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ১২ জন।
তাদের প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও রাতে নগরীর সেন্টার পয়েন্ট হসপিটাল এবং সাজিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়। সেন্টার পয়েন্ট হসপিটালে চিকিৎসাধীন ছয় ছাত্র হলো- আরিফ হোসেন (১৫), রোরহান উদ্দিন (১৩), রায়হান উদ্দিন(১৫), জুয়েল বড়
bdnews24