২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মসজিদ থেকে হাতবোমা উদ্ধার

নগরীর চান্দগাঁও থানাধীন বাহার সিগনাল এলাকার একটি মসজিদ থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানাধীন বাহার সিগনাল এলাকার একটি মসজিদ থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খাজা গরিবে নেওয়াজ মসজিদ থেকে হাতবোমা চারটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মসজিদে তল্লাশি চালিয়ে জুতা রাখার বক্সে ব্যাগে মোড়ানো অবস্থায় বোমাগুলো পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৯০১ ঘ.