২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসচাপায় পথচারীর মৃত্যু

রাজধানী পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই জন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। এ সময় গাবতলি থেকে সদরঘাটগামী সাত নম্বর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুই জনকে চাপা দিলে ঘটনাস্থলেই এক জনের (৪০) মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে। কয়েকজন বাসটিতে আগুন ধরিয়ে দিতে আসলে পুলিশ পাঁচ জনকে আটক করে। বাসটির চালক উজ্জলকে (২৫) বাসসহ আটক করা হয়েছে বলে জানান ওসি। আহত দেলোয়ারকে (৩২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩১ ঘ.