২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক সুরক্ষা আইনে ঢাকায় প্রথম মামলা

সম্পত্তি লিখে দেওয়ার জন্য নির্যাতনের অভিযোগে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার পরামর্শক ড. মো. শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনে মামলা করেছেন তার স্ত্রী অ্যাডভোকেট লুৎফুন্নেছা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তি লিখে দেওয়ার জন্য নির্যাতনের অভিযোগে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার পরামর্শক ড. মো. শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনে মামলা করেছেন তার স্ত্রী অ্যাডভোকেট লুৎফুন্নেছা বেগম। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই মামলা করেন। ২০১০ সালে পাস হওয়া এ আইনে ঢাকার আদালতে এটিই প্রথম মামলা। মহানগর হাকিম আনোয়ার সাদাত বাদীর বক্তব্য শুনে ২৪ জুলাই শাহজাহান হাওলাদারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেছেন। মামলার আরজিতে বলা হয়েছে, ১৯৭৩ সালের ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক শাহজাহানের সঙ্গে অ্যাডভোকেট লুৎফুন্নেছার বিয়ে হয়। ১৯৮৭ সালে তারা পূর্ব কাজিপাড়ায় দুটি দলিলে দুইজনের নামে আলাদাভাবে সাড়ে ত্রিশ শতাংশ জমি কেনেন। বাদীর অভিযোগ, পুরো সম্পত্তি লিখে দেওয়ার জন্য শাহজাহান ২০০৩ সাল থেকে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। ২০০৫ সাল থেকে লুৎফুন্নেছার ভরনপোষণও বন্ধ করে দেওয়া হয়। স