২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শিক্ষা প্রতিষ্ঠানে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বুধবার কালোব্যাজ ধারণ করবেন। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে বলে জানান সুবোধ। সোমবার মিরসরাইয়ে একটি ট্রাক ডোবায় পড়ে ৪৩ শিক্ষার্থীসহ ৪৪ জনের মৃত্যু হয়। স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে মিরসরাই স্টেডিয়াম থেকে বাড়ি ফিলছিলো তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬১০ ঘ.