২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আগুনে পুড়ে মিঠু আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়েছে একটি গরু ও সাতটি বসত ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

মুন্সীগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আগুনে পুড়ে মিঠু আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়েছে একটি গরু ও সাতটি বসত ঘর। সোমবার গভীর রাতে উপজেলার ধারারহাট গ্রামে রিপন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লৌহজং থানার ওসি সুব্রত সাহা জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে সাতটি ঘর ও একটি গরু পুড়ে যায়। "আগুনে সবাই ঘর থেকে বের হয়ে গেলেও রিপনের স্ত্রী সালেহা বেগম ঘরের আলমিরাতে রাখা দেড় হাজার টাকা আনতে আবার ঘরে ঢোকে। তার পিছনে মিঠুও যায়। সালেহা ফিরে আসলেও মিঠু আগুনে পুড়ে যায়।" মিঠু ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ওসি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩২৯ ঘ.