মিঠুন চৌধুরী
মিরসরাই থেকে
মিরসরাই (চট্টগ্রাম), জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় ৪৩ স্কুলশিক্ষার্থীসহ ৪৪ জনের প্রাণহানিতে শোকসভায় হাজারো মানুষের উপস্থিতিতে নিহতদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দিয়েছেন দুই মন্ত্রী।
সোমবার দুপুরে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে একটি ছোট ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে দুর্ঘটনায় পড়ে স্কুলশিক্ষার্থীরা।
এতে শুধু আবু তোরাব উচ্চ বিদ্যালয়েই ৩৫ শিক্ষার্থী নিহত হয় বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মঙ্গলবার মিরসরাইয়ের আবু তোরাব বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24