২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাতি, গৃহবধূ আহত

সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্লাপুর গ্রামে রোববার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

সাতক্ষীরা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্লাপুর গ্রামে রোববার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাড়ির ত্রিদিব বিশ্বাসের স্ত্রী শর্মিষ্ঠা বিশ্বাস (২৮) আহত হন। শর্মিষ্ঠা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শর্মিষ্ঠা বিশ্বাস সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে তার শ্বশুর জয়দেব বিশ্বাস ও শাশুড়ি অনিতা রানী বিশ্বাসকে বেঁধে ফেলে। পরে তাদের আলমারী ও ওয়ারড্রোব ভেঙে নগদ ৯৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোন সেট, ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. শাহীনুর রহমান জানান, শর্মিষ্ঠা বিশ্বাসের মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত। সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান বলেন, এ ব্যাপারে গৃহকর্তা জয়দেব বিশ্বাস বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৩ ঘ.