মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মিরসরাই থেকে, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাইয়ের স্কুলকে সমর্থন যোগাতে সঙ্গে গিয়েছিলেন কলেজছাত্র ইফতেখার উদ্দিন মাহমুদ। ভাইয়ের সঙ্গেই এক দুর্ঘটনায় মৃত্যু হলো তার। দুর্ঘটনায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র টাকিউল্লাহ মাহমুদ সাকিবের সঙ্গে মারা গেছেন ইফতেখারও।
মধ্যম মায়ানি গ্রামের এই দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। বড় ভাই কামরুল হাসান মাহমুদের তিন মেয়ে এক ছেলের দ্বিতীয় সন্তান ইফতেখার। আর ছোটভাই সদরুল আমিন মাহমুদ ফারুকের বড় সন্তান সাকিব।
রাতে দুই ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকাবহ পরিবেশ। দুইজনের লাশই রাখা হয়েছে বাড়ির উঠোনে পাশাপাশি। পাশেই চলছে আহাজারি। খবর পেয়ে যারা দেখতে এসেছেন তাদের সবার চোখেই জল। এ এক অন্যরকম পরিবেশ।
সোমবারের দুর্ঘটনায় ৪৪ জন মারা গেছে, যাদের সবাই কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী।
দুর্ঘটনায় নিহত ইফতেখারের বাবা কামরুল হাসান কিডনি রোগী। ছেলে হারানোর শোকে পাথর কামরুলের চোখের অশ্র" যেন শুকিয়ে গেছে। শোকে নির্বাক কামরুল যেন কিছুই বলতে পারছেন না। পলকহীন চেয়ে আছেন ছেলের নিথর দেহের দিকে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবা অসুস্থ হওয়ায় ইফতেখার টিউশনি করে তার পড়ালেখার খরচ যোগাতেন। ইফতেখার ও চাচাতো ভাই সাকিব দুইজনই ছিলেন খেলার পাগল।
শুধু ইফতেখার বা সাকিবের পরিবারে নয়, একই পরিস্থিতি খৈয়াছড়ার সাইদুল, পশ্চিম মায়ানি গ্রামের আনোয়ার হোসেনসহ অনেকের বাড়িতে। এক কথায় মিরসরাই উপজেলার আবু তোরাব, মায়ানি, খৈয়াছড়া গ্রামে ঘরে ঘরে নেমে এসেছে বিষণ
bdnews24