বাগেরহাট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা বন্দর থেকে এক হাজার ৪০০ লিটার চোরাই মবিল উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার সকালে বন্দরের ১ নম্বর জেটি সংলগ্ন রিজেকশন গলিতে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনায়ক লে. কমান্ডার শহীদ জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে এসব মবিল উদ্ধার করা হয়। চোরাকারবারীরা বন্দরে আসা জাহাজ থেকে এসব মবিল সংগ্রহ করেছিল।
আটক মবিলের মূল্য প্রায় সাড়ে চারলাখ টাকা। এগুলো মংলা শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শহীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩২ ঘ.
bdnews24