সিরাজগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে হিটস্ট্রোকে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের এসএস রোডের ইসলামিয়া কলেজ মার্কেটের সামনে জামাল শেখ (৫০) নামের ওই রিক্সাচালক মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার বাড়ি শহরের পুঠিয়াবাড়ী কাটা ওয়াবদা এলাকায়।
সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য রহমত আলী ঘটনাস্থল থেকে জানান, দুপুরে জামাল তার রিকশায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে শুশ্রসা দেয় ও মাথায় পানি ঢালে। এ অবস্থাতেই তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১৫ ঘ.
bdnews24