ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশির মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু করেছে।
রোববার বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা এই কার্যক্রম উদ্বোধন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে।
এতে বলা হয়, হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে এমআরপি দেওয়া হচ্ছে। প্রতিদিন ১৫০ থেকে দুইশ' পাসপোর্ট দিতে পারবে এ দূতাবাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/১৯১৩ ঘ.
bdnews24