গোপালগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাথর বোঝাই একটি ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আহত হয়েছে ট্রাক চালকসহ চার জন।
সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তডাঙ্গায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. বোরহানউদ্দিন জানান।
গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া জানান, ১৯৮৯ সালে নির্মিত এ বেইলি সেতুতে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক পারাপার নিষেধ ছিল। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে বেশি পাথর নিয়ে ট্রাকটি সেতুতে উঠলে তা ভেঙে পড়ে।
শিগগিরই বিকল্প সেতু চালু করা হবে বলে জানান আলমগীর।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৪ ঘ.
bdnews24