মৌলভীবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুল হেকিমের (৭০) বাড়ি হুগলিয়া গ্রামে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেকিম সন্ধ্যার দিকে হুগলিয়া বাজারে যাচ্ছিলেন। ওই সময় পিছন দিক থেকে একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
আহত হেকিমকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে পাঠানো হয় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৯ টার দিকে তিনি মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৩১০ ঘ.
bdnews24