২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পাহাড়ি খুন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সাক্কাছড়িতে এক পাহাড়িকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

রাঙামাটি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সাক্কাছড়িতে এক পাহাড়িকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কারবারী ননী তঞ্চঙ্গ্যা (৫০) সাক্কারাছড়ি মুখপাড়ার বাসিন্দা। রোববার সকাল ১০টার দিকে তাকে বাড়ি থেকে অপহরণ করা হয়। দুপুরে সাক্কারছড়ি ও তিনকুনিয়ার মধ্যবর্তী স্থানে তার লাশ পাওয়া যায়। ইউপিডিএফ এই ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতি তা অস্বীকার করে। রাঙামাটির পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মাসুদ-উল-হাসান বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যকাণ্ড সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা নেতা সোনামনি চাকমা এক বিবৃতিতে এই ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু লারমা গ্র"পকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সহ-সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.