২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছরে দারিদ্র্য ১০ শতাংশ কমানোর দাবি হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আড়াই বছরে দারিদ্র্য ১০ শতাংশ কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আড়াই বছরে দারিদ্র্য ১০ শতাংশ কমেছে। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দারিদ্র্য বিমোচনে শিক্ষার প্রসারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি শিক্ষিত জাতিই পারে নিজের দারিদ্র্য বিমোচনের পথ খুঁজে বের করতে। দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান তিনি। বিদ্যুৎ সমস্যার সমাধান অচিরেই হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এত দ্রুত পাওয়ার প্ল্যান্ট এর আগে কেউ করতে পারেনি। সরকারের একটাই লক্ষ্য- দেশের মানুষের জন্য কাজ করা।" প্রতি পরিবারের এক জনের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার স্মরণ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আমরা পরনির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীল হতে চাই।" দারিদ্র্য বিমোচন সরকারের একার পক্ষে সম্ভবপর নয় জানিয়ে এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় ১৯৯৯ সালের ৭ নভেম্বর সপ্তম জাতীয় সংসদে আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়। পরের বছরের ৯ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, "এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে- গ্রাম বাংলার দরিদ্র জনগণের উন্নয়ন ও তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তোলা। আমরা নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সফল হয়েছি।" সুস্থ প্রজন্ম পেতে মাতৃত্বকালীন ভাতা চালুর কথাও বলেন প্রধানমন্ত্রী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা (স্কুল ফিডিং) যেন সরকার পরিবর্তনেও বন্ধ না হয়, সে জন্য সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে জামালপুরের জয়নাব বিবি পিডিবিএফের মাধ্যমে নিজের স্বনির্ভর হওয়ার বিষয়টি তুলে ধরেন। জয়নাব বিবি পিডিবিএফের মাধ্যমে ঋণ নিয়ে কৃষি খামার গড়ে দুই মেয়েকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়ে বিয়ে দিয়েছেন এবং এক ছেলেকে