২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে চাকা ভেঙে ভটভটি উল্টে নিহত ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডারে একটি ভটভটি (শ্যালোইঞ্জিনচালিত যান) উল্টে এক জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

লালমনিরহাট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডারে একটি ভটভটি (শ্যালোইঞ্জিনচালিত যান) উল্টে এক জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। শনিবার প্রথম প্রহরে চাকা ভেঙে ভটভটিটি উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে। এর যাত্রীরা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। স্থানীয়রা জানায়, উত্তর মুসরত মদাতী গ্রামের কাচালু শেখের বাড়ি থেকে ভটভটিটি একই উপজেলার কাকিনা রেলস্টেশন এলাকার ওয়ারেছ আলীর বাড়িতে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত ১টার দিকে তুষভাণ্ডার মহিলা কলেজের কাছে এটি দুর্ঘটনায় পড়ে বলে কালীগঞ্জ থানার পরিদর্শক মনসুর আলী সাংবাদিকদের জানিয়েছেন। দুর্ঘটনায় আহত ১০ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত শাহ আলম হানিফকে (১৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত শাহ আলম (২৫) নামে অন্য এক জনকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছে, চালকের বেপরোয়া চালনাই এ দুর্ঘটনার কারণ। চালক কাশেম আলী দুর্ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.