২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাক খাদে, নিহত ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী একটি ট্রাক খাদে পড়ে সাত জন শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 04:42 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী একটি ট্রাক খাদে পড়ে সাত জন শ্রমিক নিহত হয়েছে। শনিবার ভোরে ঢাকা বাইপাস সড়কের কেন্দুয়া কাঞ্চন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ছয় জন। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জহিরুল ইসলাম (৩২), তারেক (১৮), রাকিব (২২), মোখলেছ (৩৫), তাইফুর (৩২) ও জাহিদ (২৪)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। এরা এয়ারটেলেরর টাওয়ার নির্মাণ শ্রমিক। আহত তিন জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন-কামাল আজাদ ও তাজিমুল । স্থানীয়রা জানিয়েছে, ট্রাকটি মোবাইল অপারেটিং কোম্পানি এয়ারটেলের যন্ত্রপাতি নিয়ে গাজীপুর থেকে কুমিল্লা যাচ্ছিলো। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহম্মেদ সাংবাদিকদের বলেন, "ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সাত জন নিহত হয়। আহত হয় ছয়জন।" পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে লোহার যন্ত্রাংশ ছিলো। ওপরে বসা ছিলো ১১ জন শ্রমিক। দুর্ঘটনার পর তারা সবাই লোহার নিচে চাপা পড়ে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩০৬ ঘ.