নারায়ণগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর দৌলতদিয়া পতিতাপল্লী থকে এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব।
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর একটি দল শুক্রবার ভোরে এ অভিযান চালায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুলাই দৌলদিয়া পতিতালয় থেকে এক তরুণী পালিয়ে এসে র্যাবকে জানালে আঁখি আক্তার লাবণী (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়।
লাবণী ওই পতিতাপল্লীতে দুই কিশোরীকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া ওই কিশোরী জানান, আঁখি আক্তার লাবণীর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। গত ২৪ জুন তাকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় লাবণী। পরে তাকে দৌলতদিয়া পতিতাপল্ল
bdnews24