ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে 'সংক্ষুব্ধ নাগরিক সমাজ'।
শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, র্যাব শুধু লিমনকে নয়, এরকম হাজার মানুষকে হত্যা করেছে, পঙ্গু করেছে। বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান আওয়ামী লীগ সরকার- সব সময়ই এ হত্যাকাণ্ড ছিল নির্বিঘ
bdnews24