২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

কক্সবাজার, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হন একজন। শুক্রবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ারটেক এলাকায় এই দুর্ঘটনায় নিহত হন রামু উপজেলার লম্বরীপাড়ার কালু মিয়ার ছেলে আমান উল্লাহ (৩০)। আহত হন একই এলাকার মমতাজ আহমদের ছেলে আলাউদ্দিন (২৪)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, কক্সবাজারমুখী মোটরসাইকেলে করে এ দুই আরোহী সদর খরুলিয়া বাজারের কাছে পৌঁছলে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-চ-১১৭০) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমানউল্লাহ'র মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.