২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ছয়শ' বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে সাড়ে ছয়শ' বোতল ফেন্সিডিলসহ তিন জন গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে সাড়ে ছয়শ' বোতল ফেন্সিডিলসহ তিন জন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার প্রথম প্রহরে বাবুল (৩০), জিয়া (২৫) ও ইব্রাহিম (৪০) নামে এই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ৩টার দিকে সাড়ে ছয়শ' বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যশোরের বেনাপোল থেকে কভার্ডভ্যানে করে ফেন্সিডিল এনে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৪ ঘ.