কুড়িগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম জেলায় অচল রেল সচল করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় যোগাযোগ উন্নয়ন বাস্তবায়ন কমিটি। সড়ক ও নৌ পথের উন্নয়নের দাবিও জানান তারা।
কমিটির আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, জেলার ৬০ কি: মি: রেলপথ এবং সাতটি স্টেশনের বেহালদশা। এছাড়া এই রুটে মাত্র একটি ট্রেন চলাচল করলেও তা অনিয়মিত। ফলে জেলার প্রায় ২০ লাখ মানুষ রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান মোমিন, রেজাউল করিম রাঙ্গা, সদস্য সচিব আহসান হাবীব নীলু, সদস্য অধ্যাপক শিব প্রসাদ চক্রবর্তী, এ কে এম সামিউল হক নান্টু, সুনিল চন্দ্র বর্র্মণ, হরিশ চন্দ্র সেন, সালমা নাসরিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24