ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১১'কে সামনে রেখে ৬ষ্ঠ বারের মতো দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি'র এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ থেকে ১৮ বছর বয়সীরা 'ক' বিভাগে এবং ১৯ থেকে ৩৫ বছর বয়সীরা 'খ' বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
কার্টুনটি হতে হবে ১২ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চির। ল্যান্ডস্কেপ বা পোর্ট্রটে দু'ভাবেই এবং যে কোনো মাধ্যমে কার্টুন আঁকা যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো কার্টুনে দুর্নীতির চিত্র অথবা দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।
কার্টুন পাঠানোর শেষ সময় আগামী ১৮ আগস্ট ২০১১।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে টিআইবি ২০০৬ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএম/পিডি/২০৩০ ঘ.
bdnews24