২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১৪ কর্মকর্তা পদে রদবদল

পুলিশের চারজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের চারজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদের মধ্যে র‌্যাবের পরিচালক অতিরিক্ত ডিআইজি মো. বখতিয়ার আলমকে খুলনার পুলিশ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট, ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার মীর শহীদুল ইসলামকে র‌্যাবে পরিচালক, অতিরিক্ত ডিআইজি হিসাবে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক (এআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি হিসাবে সদ্য পদোন্নতি পাওয়া অপরজন আবু মুসা মো. ফখরুল ইসলাম খানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। এ ছাড়া শরিয়ত পুরের পুলিশ সুপার একে এম শহিদুর রহমানকে নোয়াখালী এবং নোয়াখালীর পুলিশ সুপার হারুন-অর-রশিদ হাজারিকে মুন্সিগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। গোপালগঞ্জর পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ আমিনকে ঢাকা মহনগর পুলিশে (ডিএমপি) এবং ডিএমপির মো. মনির হোসেনকে গোপালগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। রাজারবাগ টেলিকমের এআইজি ওয়াই এম বেলালুর রহমানকে নওগাঁর পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মোহা. আবদুল আলিম মাহমুদকে টেলিকমের এআইজি হিসাবে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবিবকে ডিএমপিতে এবং ডিএমপির মফিজ উদ্দিন আহম্মেদকে কুষ্টিয়ার পুলিশ সুপার করা হয়েছে। চট্রগ্রাম মহানগর পুলিশের মো. ময়নুল ইসলামকে দিনাজপুরের পুলিশ সুপার এবং সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া রেজাউল হককে করা হয়েছে রাজবাড়ির পুলিশ সুপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২০২৬ ঘ.