২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বধূর লাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃপ্তি রানী সাহা (৩৬) নামের এক বধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

গোপালগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃপ্তি রানী সাহা (৩৬) নামের এক বধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জামুলা গ্রামের সাহাপাড়া থেকে তৃপ্তির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তৃপ্তি ওই গ্রামের বাসিন্দা পরিমল সাহার স্ত্রী। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া তৃপ্তির পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে তৃপ্তি গৃহস্থালি কাজকর্ম করে। কিন্তু সকাল ৯টার দিকে বাড়ির পাশেই খড়ের পালার পাশে তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১৮ ঘ.