সিরাজগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া ও চাটমোহর থেকে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার দুপুরে এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে মোহনপুর রেল স্টেশনের পাশে একটি পাট ক্ষেত থেকে মস্তকবিহীন এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ থানার (জিআরপি) ওসি বিমল চাকী জানান, মঙ্গলবার সন্ধায় চাটমোহর গুয়াখোড়া রেল স্টেশনের কাছেই ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়।
দুটি লাশই ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২৪৬ ঘ.
bdnews24