নওগাঁ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় খাদিজা বিবি (৩৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী শমসের আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মান্দা থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, পারিবারিক কহলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামের বৃদ্ধ শমসের চার বছর আগে নিয়ামতপুর উপজেলার ধর্মপুর গ্রামের খাদিজা বিবিকে (৩৫) দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের সময় স্ত্রীকে তিনি এক বিঘা জমি লিখে দেন।
বিয়ের পর থেকেই সেই জমি ফেরৎ দিতে প্রায়ই খাদিজাকে চাপ দিতেন। এনিয়ে সংসারে কলহ দেখা দেয়।
বুধবার সকালে শমসের খাদিজাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরী ছুরিকাঘাত করে ও জবাই করে হত্যা করে বলে জানান ওসি।
তিনি জানান, এ ঘটনায় নিহত খাদিজা বিবির চাচা শরিফুল ইসলাম মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২৩১ ঘ.
bdnews24