লালমনিরহাট, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'লালমনি এক্সপ্রেস' ট্রেনটি নাম পরিবর্তন করে 'বুড়িমারী এক্সপ্রেস' নামে চালু করা হয়েছে।
মঙ্গলবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে 'বুড়িমারী এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
এ সময় রেল ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অথিতিদের নিয়ে ট্রেনটি লালমনিরহাট থেকে কালীগঞ্জ উপজেলার তুষভা-ার স্টেশনে যায়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মোতাহার হোসেন বলেন, ১৬৭ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের সংস্কার ও আধুনিকায়নের কাজ চলছে। এটি শেষ হলে এই এলাকার রেল যোগাযোগে আমূল পরিবর্তন হবে।
তিনি জানান, এছাড়াও ৫১৯ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কটি চার লেনে রূপান্তর করা হবে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুল হাই জানান, আগামী ডিসেম্বরে এই সংস্কার কাজ শেষ হবে। তখন আন্তঃনগর 'লালমনি এক্সপ্রেস' লালমনিরহাটের পরিবর্তে বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
তিনি জানান, এই সময়ের মধ্যে বুড়িমারী-লালমনিরহাট পথে ১২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, পুলিশ সুপার হাবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24