২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনকে ভোট দিতে স্পিকারের আহ্বান

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার পাশাপাশি ভোট দিতে নিজ নিজ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার পাশাপাশি ভোট দিতে নিজ নিজ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। সংসদের মঙ্গলবারের অধিবেশনে তিনি বলেন, "আপনারা এবং আপনাদের পরিবরের সদস্যরা সুন্দরবনের পক্ষে ভোট দেবেন। একই সঙ্গে আমি দেশবাসীকেও সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।" "পাশাপাশি সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন।" স্পিকার জানান, প্রধানমন্ত্রী নিজেও প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন স্পিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯৫০ ঘ.