২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ দুর্ঘটনা কমাতে ১০টি পূর্বাভাস কেন্দ্র

নৌ দুর্ঘটনা কমিয়ে আনতে দেশের ১০টি স্থানে নৌ চলাচল পূর্বাভাস কেন্দ্র স্থাপন করছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 08:18 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ দুর্ঘটনা কমিয়ে আনতে দেশের ১০টি স্থানে নৌ চলাচল পূর্বাভাস কেন্দ্র স্থাপন করছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া, কিশোরগঞ্জের নিকলী, খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের সেন্ট মার্টিন ও বান্দরবানে ৫টি আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন এবং আপগ্রেডেশন অব অ্যাগ্রো মিটিরিওলজিকাল সার্ভিস প্রকল্পের আওতায় ৭টি স্থানে আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে 'নিউমেরিকাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম' চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় অবহিত করা হয়। কমিটির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় জানানো হয়, খসড়া জাতীয় প্রতিরক্ষা নীতি চূড়ান্ত করার লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির কাজ অব্যাহত রয়েছে। স্থায়ী কমিটির সদস্য হুসেইন মুহম