গাইবান্ধা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হন ছয়জন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-গাইবান্ধা সড়কের বোয়ালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মহাসড়কে যানযটের সৃষ্টি হয়। ফলে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। পুলিশ গিয়ে যানজট মুক্ত করলে একঘণ্টা পর চলাচল স্বভাবিক হয়।
নিহতরা হলেন- নসিমনের চালক উপজেলার চাঁনপুর গ্রামের ফরাজী ফরিদুল ইসলাম (৩০), ছোট সোহাগী গ্রামের আব্দুর রউফ মিয়া (২৫), আতিকুর রহমান (২৫) ও রশিদুল ইসলাম (২৬)।
আহতদের মধ্যে পাঁচ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু সাঈদ জানান, একটি যাত্রীবাহী নসিমন গোবিন্দগঞ্জ থেকে উপজেলার ফুটানীবাজার যাবার পথে একটি ট্রাকের সঙ্গে মুখেখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমনের চালকসহ চার যাত্রী নিহত ও ছয়জন আহত হন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্রাক ও নসিমন উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/ডিডি/০০১১ ঘ.
bdnews24