২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড পানে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

এসিড পানে আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড পানে আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গুরুতর অবস্থায় ফরেস্ট্রি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মিফতাহূল মারিফাকে (১৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিড পানে ওই শিক্ষার্থীর মুখ ও শরীরের বিভিন্ন অংশ জ্বলে গেছে বলে চিকিৎসকরা জানান। তবে এসিড পানে তার আত্মহত্যা চেষ্টার কারণ জানা যায়নি। সোমবার দুপুর দেড়টার দিকে মারিফা ব্যবহারিক ক্লাশ শেষে পরিচালক ভবনের সিঁড়িতে বসে নির্জনে নাইট্রিক এসিড পান করেন বলে শিক্ষার্থীরা জানায়। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। চবি সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে ফরেস্ট্রি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাশ থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। শিক্ষার্থী ও শিক্ষকদের অগোচরে ওই ছাত্রী ব্যবহারিক ক্লাশ থেকে এসিড নিয়ে তা পান করতে পারে বলে তার ধারণা। সহকারী প্রক্টর আরো জানান, মারিফাকে রাতেই বিমানযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২৩০৫ ঘ.