২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার সদরে ছয় ইউপি নির্বাচনের ফল

মৌলভীবাজার সদর উপজেলায় ছয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে তিনটি করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

মৌলভীবাজার, জুলাই ০৪ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলায় ছয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে তিনটি করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন। সোমবার সারাদিন এসব ইউনিয়নে ভোটগ্রহণ চলে। রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- আমতৈলে শ্রী সুজিত দাশ, মোস্তফাপুরে শেখ রুমেল আহমদ ও গিয়াসনগরে মনোয়ার হোসেন। বিএনপি সমর্থিতরা হলেন- আপার কাগাবলায় আব্দুস সালাম ফারুক, চাঁদনীঘাটে মো. মোশাররফ হোসেন ও নাজিরাবাদে মাহমুদুর রহমান। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.