২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন রেল লাইন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন রেল লাইন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জোড় বটতল ও আর আর টেক্সটাইল গেট সংলগ্ন রেল লাইন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোড় বটতল এলাকায় রেল লাইনের পাশ থেকে এবং আর আর টেক্সটাইল এলাকায় দুই লাইনের মাঝখান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তিনি জানান, একজনের বয়স আনুমানিক ৩০ এবং অপরজনের ২৬ বছর। একটি লাশের পা কাটা এবং অপর লাশের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। চলন্ত ট্রেনের আঘাতে বা কেউ হত্যা করে ফেলে রেখে গেছে কিনা তা ময়নাতদন্তের পর বোঝা যাবে বলে জানান এসআই। এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯৪৬ ঘ.