বাগেরহাট, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় এক বনদস্যুকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
রোববার জেলা বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ সাজা দেন।
দ-িত মাসুদ রানা (২৮) বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীকলস গ্রামের প্রয়াত সরদার শুকুর আলীর ছেলে। মাসুদ রানা এখন পলাতক রয়েছেন।
মামলার অভিযুক্ত আরো দশ আসামিকে খালাস দেওয়া হয়।
এরা হলেন- তরিকুল, আব্দুল খালেক, ওলি, খলিল শেখ, হাবুরা, মোজাফফর, শফির উদ্দিন, বাকি বিল্লাহ, ফিরোজ ঢালি ও অরঙ্গ।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৩১ মে র্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযানে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে পাঁচ সহযোগীসহ মাসুদ রানাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক ও ১৯টি বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় র্যাব-৬ এর উপ সহকারী পরিচালক শহীদুল ইসলাম বাদী হয়ে ওই পাঁচ জনকে আসামি করে বাগেরহাটের মংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।
মংলা থানার উপ-পরিদর্শক আনছার উদ্দিন খান মামলা আটক পাঁচ জনসহ মোট ১১ জনের বিরুদ্ধে একই বছরের ২০ জুলাই অভিযোগপত্র দেন।
মামলায় সাত জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট লুুৎফর রহমান। আসামিপক্ষে ছিলেন এ কে আজাদ ফিরোজ টিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩০ ঘ.
bdnews24