২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে নিহত ১

লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাতের গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

লক্ষ্মীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলায় ডাকাতের গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। রোববার প্রথম প্রহরে উপজেলার উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে বলে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসমিন জানান। নিহত দীপ্ত পাল (১৭) উত্তর হামছাদী গ্রামের কার্তিক পালের ছেলে। একই বাড়ির সুবোদরঞ্জন পালের ছেলে গুলিবিদ্ধ কাঞ্চন পাল (৪০) কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসআই ইয়াসমিন জানান, রাত দেড়টার দিকে জিতেন্দ্র পালের বাড়িতে ২০/২৫ জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। এসময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই দীপ্তর মৃত্যু হয়। আহত হয় কাঞ্চন। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১২৫১ ঘ.