২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা

চট্টগ্রামের বাটালি হিল এলাকায় সংরক্ষণ দেওয়াল ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দুই লাখ টাকা ও সাড়ে চার টন চাল বরাদ্দ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 09:29 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাটালি হিল এলাকায় সংরক্ষণ দেওয়াল ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দুই লাখ টাকা ও সাড়ে চার টন চাল বরাদ্দ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। শনিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ওই ঘটনায় মৃতদের পরিবারকে ১০ হাজার করে টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিস্তদের মধ্যে বিতরণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে তিন দশমিক ৬৬ টন এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে এক টন চাল দেওয়া হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য আরো চাল এবং গৃহ নির্মাণের জন্য অর্থ দেওয়া হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। শুক্রবার সকালে নগরীর বাটালি হিল এলাকায় পাহাড়ের মাটি ও প্রতিরোধ দেয়াল ধসে পাঁচ পরিবারের আট শিশুসহ মোট ১৭ জনের মৃত্যু হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, জেলা প্রশাসনের সহায়তায় মৃতদেহগুলো তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ আরো ৩০টি পরিবারের দেড় শতাধিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোেিয়ন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৩২৪ ঘ.