২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের মিছিল পল্টনে, গ্রেপ্তার ১৮

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রায় ৫০০ কর্মীর একটি মিছিল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রায় ৫০০ কর্মীর একটি মিছিল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে মিছিলটি দৈনিক বাংলা ঘুরে বায়তুল মোকাররমে এলে পুলিশ মিছিলে বাধা দেয়। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সহসম্পাদক চন্দন সাহা রায় বলেন, "বায়তুল মোকাররমের সামনে মিছিলটি এলে পুলিশ বাধা দেয়। তখন মিছিলকারীরা ব্যানার গুটিয়ে আশপাশের ভবনগুলোতে ঢুকে পড়ে।" এরপর পুলিশ হিযবুত সদস্যদের ধরতে আশপাশের ভবনগুলোতে অভিযান শুরু করে। ওই এলাকা থেকে ১৮ হিযবুতকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পল্টন থানার সহকারী উপপরিদর্শক নূরুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন- শিহাব, জনি, তাহমিদ, ফাহিম, শাহাদত, নাফিজ, তাসিম, শামসুদ্দোহা, রফিক, খায়ের, আলিফ রাব্বানি, মো. মহসীন, শাহনেওয়াজ, ফরহাদ, সাইফুল ইসলাম, নাজমুল হক, মাহমুদুল কবির ও মো. হান্নান পান্না। জঙ্গি তৎপরতা চালানোর জন্য হিযবুত তাহরীরকে ২০০৯ সালে নিষিদ্ধ করে সরকার। এরপর অনেকদিন সংগঠনটির তৎপরতা দেখা না গেলেও স