ময়মনসিংহ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবিধানে আদিবাসীদের স্বীকৃতি এবং সমতল ভূমির আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে গারো ও হাজংদের কয়েকটি ছাত্র সংগঠন।
পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিল্লোল নকরেক, গারো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রী মায়া আরেং, মানবাধিকার কর্মী থিওফিল নিসারন নকরেক প্রমুখ।
মানববন্ধনে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গারো ও হাজং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৩৫ ঘ.
bdnews24